Saturday, December 19, 2015

মেসির কিডনির পাথর অপসারিত

..... মেসির কিডনিতে পাথর—সংবাদটা দুশ্চিন্তা ছড়িয়েছিল তাঁর ভক্তকুলের মধ্যে। আগেই জানানো হয়েছিল আর্জেন্টাইন ফুটবল তারকার সমস্যাটা খুব একটা গুরুতর কিছু নয়। ‘রেনাল কলিক’ নামের এই রোগের দাওয়াই ছোট্ট একটা অপারেশন। শুক্রবার
সেই অপারেশনটাই সেরে ফেলেছেন তিনি। এই
অপারেশনের মাধ্যমে মেসির কিডনির পাথর
অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার পেটের ব্যথার কারণে ক্লাব
বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংজু
এভারগ্রানদের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি
মেসি। সে ম্যাচে বার্সেলোনা সুয়ারেজের দারুণ
এক হ্যাটট্রিকে জয় পায় ৩-০ গোলে। রোববার
প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার
রিভারপ্লেটের বিপক্ষে মেসি খেলবেন কিনা,
সেটা নির্ভর করছে পুরোপুরি তাঁর শারীরিক
অবস্থার ওপর।
বার্সেলোনার চিকিৎ​সকেরা অবশ্য মেসিকে
সতর্কতা অবলম্বন করারই পরামর্শ দিয়েছেন। তাঁরা
বলেছেন, মেসির অবশ্যই নিজের শারীরিক অবস্থা
বিবেচনা করে মাঠে নামা উচিত। কিডনির পাথর
অপসারণের পর তাঁর শরীর পরবর্তী ২৪ ঘণ্টা কী
ধরনের আচরণ করে, রোববারের ম্যাচে মাঠে নামার
ক্ষেত্রে বিবেচ্য সেটাই।
বুধবার রাতে পেটের ব্যথায় ঘুম একেবারেই হয়নি
মেসির। শুক্রবারের অপারেশনের পর ঘুমের ঘাটতি
পূরণ করা অন্যতম পূর্বশর্ত। তাঁর প্রস্রাবও পরীক্ষা
করা হবে। শনিবার কোনো শারীরিক সমস্যা
ছাড়াই অনুশীলন করতে পারলেই ডাক্তাররা হয়তো
তাঁকে খেলার সবুজ সংকেতটা দিয়ে দেবেন।
অন্যথায় নয়।

Friday, December 18, 2015

আপনারর হ্যাক হওয়া Facebook আইডি ফিরিয়ে আনবেন যেভাবে(Trick)


.......................................................................................

হ্যাক হলেও ফিরে পাবেন ফেসবুক একাউন্ট**
আজকের পোস্ট সম্পর্কে অনেকেই
জানেন । তবুও
জারা জানেননা তাদের জন্য শুরু
করলাম।
বাংলাদেশে জনপ্রিয়
হওয়া ফেসবুকে কম
বেশিঅনেকেরই একাউন্ট
কোননা কোন
ভাবে হ্যাক হয়ে থাকতে পারে।
দেখা গেছেকোন একটি স্ক্যাম
কিংবা এপ্সের কবলে পড়লেন।
অথবা কোন ভাবে আপনার
সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায়
ইমেইল
হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক
হয়ে ফেসবুক
একাউন্টটি হ্যাক হয়ে গেল।
এবং হ্যাকার
আপনার ব্যবহৃত পাসওয়ার্ড টিও
পরিবর্তন
করে ফেললো। এখন কি করবেন আজ
কাল সামাজিক যোগাযোগের
অন্যতম
একটি মাধ্যম নয় আরো নানাবিধ
ব্যক্তিগত ও
ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত
হয়। তখন
তো আপনাকে এই আইডি রিকভার
করতেই হবে।
আইডিরিকভার করার নানউপায়
আছে, তার
মধ্যে আজকের
উপায়টি পরিবেশিত
হলঃ ১. এড্রেস বার
থেকে Facebook.com/­
hackedএ প্রবেশ করুন
২. My Account Is Compromised

ক্লিক
করে এগিয়ে যান
৩. Identify Your Account
থেকে আপনার
একাউন্ট শনাক্ত করতে Email or
phone number
কিংবা Facebook
usernameঅথবা your
name and a friend’s nameএই
তিনটি অপশানের যেকোন
একটি তে প্রয়োজনীয়
তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক
করুন
৪. Security Check
অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে
যান
৫. আপনার একাউন্টির ছবি সহ
ইউজার নেম
থাকবে, This Is My Account ক্লিক
করে এগিয়ে যান।
৬. এখানে আপনার ব্যবহৃত
পুরনো পাসওয়ার্ড
এখানে প্রবেশ করান। ৭. ফেসবক
তথ্য গুলো সঠিক
দেখালে পরবর্তী ষ্টেপ
গুলো আপনাকে দিবে,
সেভাবে আগালে আশা করি আপনার
ফেবু
আইডিটি স্বশরীরে ফিরে পাবেন

Tuesday, December 8, 2015

এইবার ঘরে বসে এক ক্লিকে নিজের সীম রেজিষ্ট্রেশন করুন সাথে অন্যকেও রেজিষ্ট্রেশন করান।

মোবাইলের মাধ্যমে প্রতারনা বাড়ায় বাংলাদেশ সরকার গ্রাহকদের সীম রেজিষ্ট্রেশন এ গুরুত্ব আরোপ করেছে।
তাই সীম এর তথ্য হালনাগাদ এর কাজ শুরু করেছে… যদি এর মাঝে গ্রাহক রা তাদের সীম হালনাগাদ না করে উপযুক্ত তথ্য দিয়ে তবে নির্দিষ্ট সময় পর সে সীম বাতিল বলেও গন্য হতে হবে।
সকলেই যেন সহজেই সীম এর তথ্য হালনাগাদ করতে পারে এইজন্য বাসায় বসে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হয়েছে।
যেভাবে সীম বাসায় বসে রেজিষ্ট্রেশন করবেনঃ
এস এম এস পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশনঃ
এয়ারটেল,বাংলালিংক,গ্রামীনফোন,রবি এবং টেলিটক গ্রাহক রা ফোন থেকে এস এম এস পাঠানোর মাধ্যমে ঘরে বসেই সীম রেজিষ্ট্রেশন করতে পারেন এবং এতে কোন টাকা কাটবে না সীম থেকে।
একটা আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৫ টি সীম এভাবে রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হলে নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
National ID Number, Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে], Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : XXXXXXXXXXXXX, 05 Sep 1985, Fajlur Rahman and send to 1600
[বিঃদ্রঃ কমা(,) এর পর একটা স্পেস দিতে হবে] সিটিসেল গ্রাহকদের জন্য রেজিষ্ট্রেশন সিষ্টেমঃ সিটিসেল গ্রাহক রা ও এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন কিন্তু তাদের রেজিষ্ট্রেশন সিষ্টেম টা একটু ভিন্ন। সিটিসেল সীম রেজিষ্ট্রেশন এর জন্য নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
U National ID Number Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে] Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : U XXXXXXXXXXXXX 05 Sep 1985 Fajlur Rahman and send to 1600

Monday, December 7, 2015

খুলছে না ফেসবুক-Top News

নিউজ ডেস্ক: বর্তমানে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার যার ফলে শিগগিরই ফেসবুক খোলার কোনো আশ্বাস তাঁদের কাছ থেকে পাওয়া যায়নি।

তাঁরা বলছেন, নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তি দিয়েই প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলার বিষয়টি মাথায় রেখে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে’ ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে সরকার। আর সরকারের নীতিনির্ধারকেরা মনে করছে এ লক্ষ্যে তারা সফল হয়েছে। 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা এসব মাধ্যম বন্ধ রেখেছি, তাতে আমরা সফল হয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা। এ সময়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নানাভাবে উপকৃত হয়েছে।’

তিনি বলেন, ‘নাশকতাকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজর রাখতে সুবিধা হয়েছে। নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

নিরাপত্তার দিক থেকে সফল হলে কবে খোলা হচ্ছে এসব মাধ্যম—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব মাধ্যম বন্ধ থাকার কারণে অনেকের, বিশেষ করে আমাদের মেধাবী তরুণদের সমস্যা হচ্ছে। যেহেতু বিষয়টি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, তাই শিগগিরই সার্বিক অবস্থা পর্যালোচনা করে এসব মাধ্যম খুলে দেওয়া হবে।’

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৯ দিন ধরে ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ থাকা অবস্থায় এসব অপরাধের মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়। সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুকের সঙ্গে আলোচনা চলছে। সে উদ্যোগের ধারাবাহিকতায় গত রোববার ফেসবুকের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিন মন্ত্রী।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেসবুকের সঙ্গে আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ। তাঁরা আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত জানাবেন। তবে সেটা অবশ্যই দু-এক দিনের মধ্যে সম্ভব হবে না।’

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও 
জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ শুনানির রায় ঘোষণার দিন গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয় সরকার। সেই থেকে এসব মাধ্যম বন্ধ আছে, যদিও বিকল্প ব্যবস্থায় কেউ কেউ তা ব্যবহার করছেন।

নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি


নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি











ঢাকা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগে চূড়ান্ত যুক্তি খণ্ডন শেষে আগামী ৬ জানুয়ারি রায়ের দিন ধার্য করে আদালত। 

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিট থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান, শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিনদিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করে দেয়। ওই তিন দিন নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন।

রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়














মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়


আজকাল ইন্টারনেট ছাড়া চলা
দায়৷ কিন্তু মোবাইলে
ইন্টারনেট করতে গেলেই অনেকে
স্লো ইন্টারনেট স্পিডের কথা
বলেন৷ কিন্তু মোবাইলে
ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই
ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷
স্পিড বাড়ানোর উপায় বাতলে
দেয়া হলো- 

১৷ মোবাইলের অপ্রয়োজনীয়
অ্যাপগুলো আনইনস্টল করুন৷ 

২৷ আপনার মোবাইলের
স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা
ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার
সাথে সাথে আপনার
ইন্টারনেটের স্পিডও বাড়বে৷ 

৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’
কিয়ার করুন৷কারণ এগুলো শুধু
মোবাইলের জায়গায় নস্ট করে না
বরং আপনার মোবাইলের বিভিন্ন
অ্যাপকেও স্লো করে দেয়৷ 

৪৷ আপনার এসডি কার্ড এর
দিকেও খেয়াল রাখুন৷পারলে
হাইস্পিড এসডি কার্ড ব্যবহার
করুন৷ আপনি যদি স্লো এসডি
কার্ড ব্যবহার করেন তাহলে তা
আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে৷ 

৫৷ সবশেষে আপনার মোবাইলের
অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে
অ্যাপ ডাউনলোড করে নিতে
পারেন৷ যা আপনার মোবাইলের
স্পিডকে বাড়াবে৷

ব্যাটারি বাঁচাতে ফোন অফ, লাভ নেই



সারাদিন বেচারার উপর যথেষ্ট
ধকল যায়। এই ভেবেই অনেকে
ঘুমাতে যাওয়ার আগে মোবাইল
বন্ধ করে রাখেন। অনেকের
ধারণা, রাতে মোবাইল বন্ধ
রাখলে ব্যাটারি ভালো থাকে। কিন্তু আদতেও কি তা হয়?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন,
মোবাইল অফ রেথে কোনো লাভ
নেই। ফোন যেমন চলার, তেমনই
চলবে। তবে কি ফোনের বিশ্রামের
প্রযোজন নেই? এ বিষযয়ে
আইফিক্সটের প্রতিষ্ঠাতা এবং
প্রযুক্তি বিশেষজ্ঞ কাইলি
ওয়েন্স বলেন, ‘রাতে ফোন অফ
করে রাখলে আদতেও কোনো উপকার হয় না। উল্টো যদি কারো হঠাৎ
কোনো দরকার পরে আপনাকে,
তিনি ফোন করে পাবেন না।
কারণ অফ করে রাখা বা অন
থাকার সঙ্গে আপনার ফোনের
ব্যাটারিতে কোনো প্রভাব পড়ে না।’ তিনি আরো বলেন,
‘স্মার্টফোনের ব্যাটারির একটা
নির্দিষ্ট মেয়াদ রয়েছে। ফোন
যত বেশি ব্যবহার করবেন,
ব্যাটারির মেয়াদও তত
তাড়াতাড়ি কমবে।’ সাধারণত একটা স্মার্টফোনের
ব্যাটারি পুরো চার্জ করার পর
জিস্টচার্জ হওয়া পর্যন্ত চলে।
যদি ফোনের ৫০ শতাংশ চার্জ
শেষ হওয়ার পর ফের চার্জে
বসান, সেক্ষেত্রে তা অর্ধেক সার্কেল হিসেবে গণ্য হয়। রাতে
ঘুমানোর সময় এমনিতেও ফোন
ব্যবহৃত হয় না। আর দীর্ঘক্ষণ
ব্যবহৃত না হলে ফোনের
ব্যাটারিও স্লিপ মোডে চলে
যায়। ফলে তেমন একটা চার্জ নষ্ট হয় না। উপরন্তু মোবাইল
বারবার সুইচ অফ আর অন করলে
ফোনটি স্টার্ট-আপের জন্য বেশ
খানিকটা চার্জ নিয়ে নেয়।